‘হেল্প বাংলাদেশ’কে সিটি ব্যাংকের অনুদান

স্কয়ার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর স্মরণে তাঁর প্রিয় দাতব্য প্রতিষ্ঠান ‘হেল্প বাংলাদেশ’কে তিন লাখ টাকা অনুদান দিয়েছে সিটি ব্যাংক।সিটি বাংলাদেশের কান্ট্রি অফিসার ও ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাকসুদ স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরীর উপস্থিতিতে হেল্প বাংলাদেশের নির্বাহী পরিচালক ডেভিড এ হালদারের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় সিটি বাংলাদেশের গ্লোবাল করপোরেট ব্যাংকিংয়ের প্রধান কান্তি কুমারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সাভারে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি অনাথ আশ্রম ও একটি উচ্চবিদ্যালয় পরিচালনা করে হেল্প বাংলাদেশ। ১৯৯০ সালে কয়েকজন ব্যবসায়ী মিলে এটি প্রতিষ্ঠা করেন।