সড়ক অবরোধ করে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গত শনিবার রাতে সড়কে গাছের ডাল ফেলে গণডাকাতি হয়েছে।
আড়াইহাজার থানার পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টায় মদনগঞ্জ-নরসিংদী সড়কের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় একদল ডাকাত গাছের ডাল ফেলে সড়ক অবরোধ করে। পর পর তিনটি অটোরিকশা থামিয়ে যাত্রীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে নামায়। বাধা দিতে গেলে মাসুদ (৪০), সোলায়মান (৪৮) ও মাছুম (২০) নামের তিন যাত্রীকে পিটিয়ে আহত করে। যাত্রীদের কাছ থেকে লক্ষাধিক টাকা, ১২টি মুঠোফোন ও যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়।