সুপারব্র্যান্ডস বাংলাদেশ স্বীকৃতি পেল হাতিল

ফার্নিচার শিল্পে অনবদ্য সাফল্যের জন্য সুপারব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে দেশের সুপরিচিত ফার্নিচার ব্র্যান্ড হাতিল। সুপারব্র্যান্ডস বিশ্বব্যাপী ৯০টি দেশে পণ্যবাজার ও ব্র্যান্ড নিয়ে গবেষণা করে। সুপারব্র্যান্ডস বাংলাদেশ ‘সুপারব্র্যান্ডস ওয়ার্ল্ডওয়াইডে’র প্রতিনিধিত্বকারী একটি সংস্থা। ব্র্যান্ডগুলো এই সম্মানসূচক স্বীকৃতি তাদের বিজনেস কমিউনিকেশন থেকে শুরু করে প্যাকেজিংয়ে ব্যবহার করে থাকে।

সম্প্রতি (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত হয় সুপারব্র্যান্ডস বাংলাদেশের ২০২৩-২৪ সেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান। এ সময় উপস্থিত ছিলেন সুপারব্র্যান্ডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে হাতিলের পক্ষে আরও উপস্থিত ছিলেন পরিচালক মাহফুজুর রহমান, বিপণন পরিচালক মশিউর রহমান, উৎপাদন ও পরিকল্পনা পরিচালক শফিকুর রহমান ও নির্বাহী পরিচালক মুশফিকুর রহমান।

পুরস্কার প্রাপ্তির পর সেলিম এইচ রহমান বলেন, ‘এই স্বীকৃতি হাতিলের গ্রাহকদের প্রকৃত ভালোবাসার প্রতিফলন। আমাদের দিক থেকে মানসম্পন্ন পণ্য নিশ্চিত করা এবং সেরা গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে এ অর্জন সম্ভব হয়েছে বলে আমি মনে করি। বর্তমানে হাতিল আটটি প্রোডাক্ট লাইন যেমন হোম ফার্নিচার, অফিস ফার্নিচার, হোটেল ফার্নিচার, হাসপাতাল ফার্নিচার, প্রাতিষ্ঠানিক ফার্নিচার, কিচেন ক্যাবিনেট, ডোর ও ইন্টেরিয়র নিয়ে ব্যবসা পরিচালনা করছে।’

সেলিম এইচ রহমান বলেন, ‘দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক ফার্নিচার বাজার যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউএই, সৌদি আরব, ভারত ও ভুটানে রপ্তানি হচ্ছে হাতিলের ফার্নিচার। আমাদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে বিপুলসংখ্যক উদ্যোক্তা ফার্নিচার শিল্পের প্রতি আগ্রহ দেখাচ্ছেন, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ফার্নিচার খাতে সামগ্রিক অগ্রগতির জন্য সত্যিই প্রশংসনীয়।’

উল্লেখ্য হাতিল স্লিম ফার্নিচার, মডার্ন ও আরগোনমিক ডিজাইন এবং বেস্ট ফিনিশিংয়ের জন্য বেশ জনপ্রিয়। সর্বাধুনিক মেশিনারিজের পাশাপাশি হাতিলের কারখানায় রোবটও ব্যবহার হয়ে থাকে। হাতিলের কারখানা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ফার্নিচার কারখানার মধ্যে একটি, যেখানে মাসে প্রায় ৪৮ হাজার পিস ফার্নিচার তৈরি হয়ে থাকে।