শুভ সকাল। আজ ২৯ অক্টোবর, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। শনিবার বিকেল চারটার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত পড়ুন...
বিএনপির মহাসমাবেশে বিপুল জনসমাগম দেখে সরকার ‘মাস্টারপ্ল্যান’ করে হামলা করিয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ নেতারা লাঠি হাতে বিএনপির মহাসমাবেশ প্রতিহতের যে ঘোষণা দিয়েছিলেন, সেটারই বাস্তবায়ন করা হয়েছে। শনিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর রাত সাড়ে নয়টার পর এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিস্তারিত পড়ুন...
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শনিবার রাজধানী ঢাকায় রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে। শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিভাগ তাদের এক্স হ্যান্ডলারে (সাবেক টুইটার) এই প্রতিক্রিয়া জানায়। এতে সব পক্ষকে শান্ত এবং নিজেদের সহিংসতা থেকে নিবৃত্ত থাকার আহ্বান জানানো হয়। বিস্তারিত পড়ুন...
২৮ অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে আশঙ্কা ছিল জনমনে। তবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিদেশি পর্যবেক্ষকদের নজর আছে—এ বিবেচনায় অনেকেই আশা করেছিলেন, এই দফায় ২৮ অক্টোবর ব্যতিক্রমী কিছু হবে। সমাবেশ শান্তিপূর্ণ করতে ‘তলেতলে’ দুই দলের সমঝোতা হয়েছে—এমন আলোচনাও ছিল। বিস্তারিত পড়ুন...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শুক্রবার রাতে ব্যাপক পরিসরে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান শনিবারও অব্যাহত ছিল। এ উপত্যকার উত্তরাঞ্চলে ঢুকে পড়া দেশটির সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধারা লড়াই চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিস্তারিত পড়ুন...