বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহ দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। বুয়েটে পুরকৌশল বিভাগের অধ্যাপক একরামুল হক উপাচার্য হয়েছেন। অব্যাহতিপ্রাপ্ত প্রায় সব উপাচার্যই অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পেয়েছিলেন। নবনিযুক্ত উপাচার্যরা চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন, তবে রাষ্ট্রপতি যেকোনো সময় নিয়োগ বাতিল করতে পারবেন। এর আগে গত মার্চেও সাতটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে পরিবর্তন আনা হয়েছিল।