স্ত্রী, দুই সন্তানসহ নিজেকে মাত্র সাড়ে তিন টাকা সিক্কায় অন্যের কাছে বিক্রি করেছিলেন সেখ মামুদা, এটাই সেই আত্মবিক্রির দলিল
স্ত্রী, দুই সন্তানসহ নিজেকে মাত্র সাড়ে তিন টাকা সিক্কায় অন্যের কাছে বিক্রি করেছিলেন সেখ মামুদা, এটাই সেই আত্মবিক্রির দলিল

১৩ টাকা সিক্কায় মেয়েকে বিক্রি করেছিলেন বাবা

জাতীয় জাদুঘরে সংরক্ষিত ১৮০৭ ও ১৮০৮ সালের দুটি দলিল বাংলার দাসপ্রথার নির্মম চিত্র তুলে ধরে। একটিতে বাবা সদারাম দাস ১৩ টাকা সিক্কায় ৬ বছরের মেয়েকে বিক্রি করেছিলেন। অন্যটিতে সেখ মামুদা মাত্র সাড়ে তিন টাকায় স্ত্রী ও দুই সন্তানসহ নিজেকে বিক্রি করেন। ক্রেতা ছিলেন কৃষ্ণকিঙ্কর বাচস্পতি। দারিদ্র্য, ঋণ ও বেঁচে থাকার তাগিদেই এমন আত্মবিক্রি ছিল তখনকার বাংলার এক কঠিন বাস্তবতা, যা ঐতিহাসিক দলিল ও গবেষণায় প্রমাণিত।