১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বৃহস্পতিবার সরকার ৩ জন ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং ২ জন পুলিশ সুপার পদমর্যাদার ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল্লাহীল বাকীসহ নাম উল্লেখ করা হয়েছে। অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।