প্রগতি ইনস্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ৩৪৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রগতি ইনস্যুরেন্স পিএলসির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন।
সভায় কোম্পানির ব্যবসা, কার্যক্রম এবং চলমান বিভিন্ন উদ্যোগসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ পর্যালোচনা ও বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুশফিকুর রহমান, পরিচালক মোহাম্মদ আবদুল আওয়াল, মো. সাইদুর রহমান, নাসির লতিফ, নিগার জাহান চৌধুরী, নাহরীন ইয়াহিয়া, তাজোয়ার এম আওয়াল, সৈয়দ মোহাম্মদ জান ও ফরিদা আখতার।
এ ছাড়া আরও অংশ নেন স্বতন্ত্র পরিচালক মাহবুব আনাম ও অধ্যাপক শামছুন নাহার, উপদেষ্টা মো. রেজাউল করিম, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শরীফ মুস্তবা, প্রশাসন ও মানবসম্পদ বিভাগের প্রধান মেজর (অব.) সাদাত মো. মুসা, অমর কৃষ্ণ শীল, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান মো. নাসির উদ্দিন এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ জাফর আলী।