
রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে সম্প্রতি নতুন মডেলের এসি উদ্বোধন করেন ওয়ালটন এসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটন এসির সিবিও তানভীর রহমান বলেন, এসির ব্যবহার আরও আরামদায়ক ও স্মার্ট করে তোলার লক্ষ্যে ওয়ালটন এসিতে প্রতিনিয়ত আইওটি ও স্মার্ট এআইসমৃদ্ধ অত্যাধুনিক সব ফিচার সংযোজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন মডেলের এসিতে ব্যবহার করা হয়েছে সোলার হাইব্রিড সিস্টেম, হিউমিডিটি মনিটরিং, অফলাইন ভয়েস কন্ট্রোল, এআই প্রযুক্তি ও ফিচার। বিশ্বে উদ্ভাবনী ও উৎকর্ষ প্রযুক্তির স্মার্ট ও হাইটেক পণ্য উৎপাদনে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা আরেকবার প্রমাণ করল ওয়ালটন।
ওয়ালটনের রেসিডেনসিয়াল এসি আরঅ্যান্ডআই সেন্টারের প্রধান প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ওয়ালটন আরঅ্যান্ডআই টিমের নিজস্ব উদ্ভাবিত অফলাইন ভয়েস কন্ট্রোল, আইকনিক ডিসপ্লে, ইন্টেলিজেন্ট ইনভার্টার, এআই ডক্টরের মতো স্মার্ট এআই প্রযুক্তি ও ফিচার প্যাটেন্ট সনদ পেয়েছে। এই সনদ প্রাপ্তির মাধ্যমে এসব প্রযুক্তির মূল কনসেপ্ট, মেকানিজম, অ্যালগরিদম ও কাজের পদ্ধতি ওয়ালটনের নামে স্বীকৃত এবং বাণিজ্যিকভাবে ওয়ালটন একক মালিকানায় ওই সব প্রযুক্তি ব্যবহার করতে পারছে।
ওয়ালটন এসির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ডিজাইন শাখার ইনচার্জ প্রকৌশলী মো. জুয়েল রানা বলেন, সোলার হাইব্রিড ফিচারের ওয়ালটনের নতুন মডেলের এই এসি দিনের বেলায় সোলার পাওয়ারের মাধ্যমে চলবে। যদি সোলার পাওয়ার কম থাকে, তখন সোলার পাওয়ার থেকে আগে বিদ্যুৎ নিয়ে তারপর প্রয়োজন অনুযায়ী বৈদ্যুতিক লাইনের মাধ্যমে হাইব্রিড পদ্ধতিতে চলবে এই এসি। এতে বিদ্যুৎ খরচ হবে অনেক কম। এ ছাড়া রাতের বেলায় সোলার পাওয়ার ব্যাটারির মাধ্যমে বা বৈদ্যুতিক লাইনেও চলবে এটি।