শুভসন্ধ্যা। আজ রোববার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

লগি–বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতা–কর্মীরা। বিস্তারিত পড়ুন...
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ–উজ–জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এই জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার। বিস্তারিত পড়ুন...
সময়টা ২০২৫ সালের সেপ্টেম্বর। নিউইয়র্ক টাইমস সিঙ্গাপুরের একটি ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিড সম্পর্কে তাঁর কোম্পানির কাছে জানতে চেয়েছিল। প্রতিষ্ঠানটির নেতৃত্বে ছিলেন চীনা নারী অ্যালিস হুয়াং। তিনি হুয়াং লে নামেও পরিচিত। চিপ নির্মাতা এনভিডিয়ার প্রধান নির্বাহী হুয়াংয়ের সঙ্গে ওই নারীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিস্তারিত পড়ুন...
ঢাকার জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্সে বসে তখন ডিজিটাল ঘড়ির নাম্বার গুনছেন অনেকে। ম্যাচের বয়স ৮৫ মিনিট পেরিয়েছে। গ্যালারিভর্তি দর্শকের গর্জন আর উত্তেজনা, সঙ্গে ২১ বছর পর আবারও সাফের ফাইনালে ওঠার স্বপ্ন—সবকিছু যেন এক সুতায় বাঁধা। ঠিক সেই মুহূর্তেই ঘটল অঘটন। গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ বল গ্রিপ করে তাড়াহুড়ায় থ্রো করতে গেলেন আর বলটি গিয়ে পড়ল প্রতিপক্ষের পায়ে। বিস্তারিত পড়ুন...
একটি ভিডিও, কয়েকটি নামের আদ্যক্ষর আর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা অনুমান। এতেই তোলপাড় শুরু হয়েছিল পাকিস্তানের বিনোদনজগতে। অভিযোগ উঠেছিল, দেশটির জনপ্রিয় কয়েকজন অভিনেত্রী ও মডেলকে ব্যবহার করা হয়েছে ‘হানি ট্র্যাপ’ হিসেবে। বিস্তারিত পড়ুন...