ঢাকার মিরপুরের ৬০ ফুট সড়কে একটি মানসম্মত হেলমেট কিনতে গিয়েছিলাম। স্পেনের সুপরিচিত এম টি ব্র্যান্ডের একটি হেলমেটের দাম বিক্রেতা চাইলেন ৭ হাজার টাকা। কৌতূহল হলো, মোটামুটি ভালো হেলমেটের এত দাম কেন। জাতীয় রাজস্ব বোর্ডে খোঁজ নিয়ে জানা গেল, এম টি ব্র্যান্ডের হেলমেট একটি কোম্পানি আমদানি করছে প্রতিটি মাত্র ২ মার্কিন ডলার দাম দেখিয়ে, অর্থাৎ ২৫০ টাকায়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হেলমেট আমদানিতে শুল্ক ফাঁকি দিতে দাম কম দেখিয়ে আমদানি করা হচ্ছে।