প্রিমিয়ার ব্যাংক ও শান্তা হোল্ডিংসের মধ্যে চুক্তি সই

চুক্তি সই অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান এবং শান্তা হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম হাবিবুল বাসিতসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা
ছবি: শান্তা হোল্ডিংসের সৌজন্যে

প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও শান্তা হোল্ডিংস লিমিটেডের মধ্যে গত বুধবার চুক্তি সই হয়েছে। এর মাধ্যমে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় বর্তমান স্থান থেকে সরিয়ে আধুনিক, পরিবেশবান্ধব ও ঢাকা শহরের সর্বোচ্চ টাওয়ার (৪০ তলা) শান্তা পিনাকল ভবনে স্থানান্তরিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান ও শান্তা হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম হাবিবুল বাসিত। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ বলেন, ‘রাজধানীর সর্বাধুনিক ও সর্বোচ্চ ইমারতে প্রিমিয়ার ব্যাংকের এই স্থানান্তর ব্যাংকটির বিবর্তনে একটি অতি উল্লেখযোগ্য পদক্ষেপ হয়ে থাকবে।’