সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১১ জুলাই, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

স্পেন কেন গোল হজম করছে না

স্পেনের গোলপোস্টেও দুর্দান্ত সময় কাটছে উনাই সিমনের
এএফপি

বিশ্বকাপে সবচেয়ে দীর্ঘ সময় গোল না খাওয়ার রেকর্ডও স্পেনের। ২০২২ সালের কাতার বিশ্বকাপে জাপানের বিপক্ষে গোল হজমের পর থেকে এ পর্যন্ত ৬০৯ মিনিট তাদের জালে কেউ বল পাঠাতে পারেনি। বিস্তারিত পড়ুন...

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তব, কতটা প্রস্তুত নেতা-কর্মীরা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন। নির্বাসনে থাকা দলের নেতাদেরও তাঁর সঙ্গে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। তবে এটি বাস্তব কোনো পরিকল্পনা, নাকি আওয়ামী লীগকে আবার রাজনৈতিকভাবে সক্রিয় করার কৌশল, তা নিয়ে দলটির ভেতরেই সংশয় রয়েছে। বিস্তারিত পড়ুন...

মেসির সঙ্গে এমবাপ্পের হাড্ডাহাড্ডি লড়াই—দেখুন পরিসংখ্যান

লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের দুর্দান্ত পারফরম্যান্সে ফরাসিরা বেশ কিছু দারুণ রেকর্ডও গড়েছে। পরিসংখ্যানের আলোয় ম্যাচের খুঁটিনাটি দেখে নেওয়া যাক— বিস্তারিত পড়ুন...

দেশে ঢুকতে এত অস্থির হলে পালালেন কেন?

ছাত্র–জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান

হাসিনা এখন ভারতে। সম্ভবত নয়াদিল্লিতে কঠোর পাহারা, নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে আছেন। একটি প্রশ্ন বারবার ঘুরেফিরে আসছে—তিনি কি নির্বাসনে? তাঁকে কি জোর করে দেশছাড়া করা হয়েছে? নাকি তিনি স্বেচ্ছায় গেছেন? এ নিয়ে একটা সন্দেহ আছে। কেননা এর আগেও তিনি নির্বাসনে গেছেন। বিস্তারিত পড়ুন...

শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা উদ্যোগ (এমএসএমই) দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে রায় হয়ে গিয়েছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। বিস্তারিত পড়ুন...