শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক পেয়েছেন নর্থ সাউথের উপাচার্য

ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টজনদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় নয়জনকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক দেওয়া হয়েছে। উচ্চশিক্ষায় অসামান্য অবদান রাখার জন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামও এই পুরস্কার পেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও যাঁরা পুরস্কার পেয়েছেন, তাঁরা হলেন চিকিৎসায় ইমেরিটাস অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, সাহিত্যে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক, প্রশাসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, আইনশৃঙ্খলায় পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিটের ডিআইজি (অপারেশনস) মো. মনিরুজ্জামান, সাংবাদিকতায় এখন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ, সংগীতে কণ্ঠশিল্পী শুভ্র দেব, সংস্কৃতিতে (পুরুষ) চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও সংস্কৃতিতে (নারী) অভিনেত্রী তারিন জাহান।