গ্রাহক ও কর্মীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেসের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে আইএফআইসি ব্যাংক। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত ইউনাইটেড মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের বোর্ডরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার উপস্থিতিতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের হেড ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড অপারেশনস হেলাল আহমেদ এবং ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফাইজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো. জাকির হোসেন, ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেসের প্রধান আর্থিক কর্মকর্তা আবু রায়হান আল বেরুনীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমঝোতা স্মারকের আওতায় আইএফআইসি ব্যাংকের সব গ্রাহক, কর্মকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যরা আইএফআইসি ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেসের আওতাধীন প্রতিষ্ঠান ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢাকা), মেডিক্স (একটি বিশেষায়িত ক্লিনিক) এবং এম এ রশীদ হসপিটালে (জামালপুর) বিভিন্ন ডায়াগনস্টিক টেস্ট ও স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় পাবেন।