রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মো. হায়দার হোসাইনের ১০ বছর বয়সী ছেলে মুহাম্মদ সায়ীদ হোসাইন জন্মগতভাবে কিডনির রোগে আক্রান্ত। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার জীবন বাঁচাতে কিডনি প্রতিস্থাপন করা জরুরি। তুরস্কের ইস্তাম্বুলের আজিবাডেম হেলথপয়েন্ট হাসপাতালে তার কিডনি প্রতিস্থাপন করা হবে। শিশুটির মা কামরুন নাহার লিজা কিডনি দিতে ইচ্ছুক। কিডনি প্রতিস্থাপনের লক্ষ্যে সায়ীদ ও তার মা-বাবা ২১ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তুরস্কে অবস্থান করবেন।
হায়দার হোসাইন জানিয়েছেন, ছেলের এ ব্যয়বহুল (৫৬ লাখ টাকার বেশি) চিকিৎসার খরচ জোগাতে তিনি সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। তবে অর্থের পরিমাণ অনেক বেশি হওয়ায় বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে হায়দার ও তাঁর পরিবারের পক্ষে তা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় তিনি দেশি ও প্রবাসী বাংলাদেশিদের কাছে ছেলের চিকিৎসার জন্য অর্থসহায়তা চেয়েছেন।
শিশু সায়ীদ হোসাইনকে সাহায্য পাঠাতে—হিসাবের নাম: মো. হায়দার হোসাইন, হিসাব নম্বর: ১২০২৮১৩৬০১০০১, সিটি ব্যাংক, বনানী লেক ভিউ শাখা, রাউটিং নম্বর: ২২৫২৬০৬৩৮, সুইফট কোড: CIBLBDDH. মুঠোফোন ব্যাংকিংয়ে সাহায্য পাঠাতে (বিকাশ) 01924400777। বিজ্ঞপ্তি