লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড ‘ভারগো’র ১৬তম আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা
লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড ‘ভারগো’র ১৬তম আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা

যমুনা ফিউচার পার্কে ‘ভারগো’র নতুন আউটলেট

রাজধানীর যমুনা ফিউচার পার্ক শপিং মলে যাত্রা শুরু করেছে লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড ‘ভারগো’র ১৬তম আউটলেট। গত শুক্রবার আউটলেটটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুর রব, ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম খান, প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র সাহা এবং অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ প্রমুখ।

অনুষ্ঠানে ফিরোজ আলম খান বলেন, ‘যমুনা ফিউচার পার্কের মতো একটি জনপ্রিয় শপিং মলে নতুন স্টোর চালু করতে পেরে আমরা আনন্দিত। আমাদের লক্ষ্য হলো সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের হাতে সেরা মানের পণ্য তুলে দেওয়া এবং কেনাকাটার চমৎকার পরিবেশ নিশ্চিত করা।’

নতুন এই আউটলেটে ক্রেতারা পাবেন ভারগোর আধুনিক ও মানসম্মত পণ্য। মেয়ে ও ছেলেদের পাশাপাশি শিশুদের জন্যও রয়েছে পোশাকের সমৃদ্ধ সংগ্রহ। এর সঙ্গে এবার যুক্ত হয়েছে ‘নিউ-বর্ন কালেকশন’।

নতুন আউটলেট উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় স্ক্র্যাচ কার্ড সারপ্রাইজ অফার। যার মাধ্যমে পাওয়া যাবে ১০০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট!

ভার্গো রিটেইল লিমিটেড বর্তমানে ঢাকা ছাড়াও চট্টগ্রাম, বরিশাল ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলা শহরে ১৬টি আউটলেট পরিচালনা করছে।