
শবনম মোস্তফার বয়স এখন ৩৭ বছর। তাঁর দুটি কিডনি বিকল। টাঙ্গাইলে নিয়মিত ডায়ালাইসিস নিয়ে বেঁচে আছেন। এ চিকিৎসা চলছে পাঁচ বছর ধরে। এমন অবস্থায় চিকিৎসক বলছেন, কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে।
শবনম মোস্তফার স্বামী জাকির মোস্তফা সংস্কৃতিকর্মী। একসময় হার্ডওয়্যারের ব্যবসা ছিল তাঁর। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে সম্পদের সবটুকু গেছে তাঁর। জাকির মোস্তফার সঙ্গে কথা বলে জানা যায়, ডায়ালাইসিস শুরুর কয়েক বছর আগে তাঁর স্ত্রীর কিডনি-সংক্রান্ত জটিলতা দেখা দেয়। সেই থেকে নিজ ও পরিবারের উদ্যোগে চিকিৎসা চালিয়ে আসছেন। এখন আর সেই সামর্থ্য নেই। তিনি বলেন, কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে ৩০ লাখের বেশি টাকা প্রয়োজন। এত টাকা তাঁর নেই। ফলে সমাজের হৃদয়বান মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন তিনি।
সহায়তা পাঠানোর ঠিকানা—শবনম মোস্তফা, সঞ্চয়ী হিসাব নম্বর ২১৫.৫২১.৬০০.৭৩৬৭, প্রাইম ব্যাংক লিমিটেড, টাঙ্গাইল শাখা। এ ছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও অর্থ পাঠানো যাবে। নগদ বা বিকাশ নম্বর ০১৭২৯৮৮৬০৯৫।