শ্রীলঙ্কা সেপ্টেম্বর থেকে ঋণ পরিশোধ করতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
ফাইল ছবি

শ্রীলঙ্কাকে দেওয়া বাংলাদেশের ২০ কোটি ডলারের ঋণ সেপ্টেম্বর থেকে ফেরত পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আর রোববার দুপুরে কলম্বো থেকে ঢাকায় ফেরার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এমন আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শ্রীলঙ্কা ধীরে ধীরে ভালো করছে। আমরা তাদের সেপ্টেম্বরে ঋণ পরিশোধের সময় দিয়েছি। ইনশা আল্লাহ তারা দিয়ে দেবে।’

এর আগে শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলারের ঋণ পরিশোধের জন্য আরও ছয় মাস সময় দেয় বাংলাদেশ ব্যাংক। তবে দ্বীপদেশটি অর্থনৈতিক সংকটের কারণে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছিল।

২০২১ সালে শ্রীলঙ্কা আর্থিক সংকটের মুখোমুখি হলে বাংলাদেশ ওই ঋণসহায়তা দিয়েছিল।