দুর্নীতি দমন কমিশনের (দুদক)
দুর্নীতি দমন কমিশনের (দুদক)

পদোন্নতি পেলেন দুদকের ৮ কর্মকর্তা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ পর্যায়ের আটজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। দুদক প্রধান কার্যালয় আজ বৃহস্পতিবার এসব কর্মকর্তার পদোন্নতি দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে একজন পরিচালক থেকে মহাপরিচালক (ডিজি) হয়েছেন এবং বাকি সাতজন উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, দুদক প্রধান কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমকে মহাপরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

এ ছাড়া উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পাওয়া সাত কর্মকর্তা হলেন, এ এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান, মোছা. সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত ও মো. ফয়সাল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।