নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ন্যাটোবিষয়ক সেমিনার

নর্থ সাউথ ইউনিভার্সিটির এথিকস অ্যান্ড ডাইভারসিটি ক্লাব সেমিনারের আয়োজন করে
ছবি: সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘অরক্ষিত বিশ্ব: ন্যাটোকে ইতি টানার একটি নৈতিক যুক্তি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের এথিকস অ্যান্ড ডাইভারসিটি ক্লাব এই সেমিনারের আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেমিনারে বক্তা ছিলেন এনএসইউ অফিস অব রিসার্চের পরিচালক ও দর্শন বিভাগের অধ্যাপক নরম্যান কেনেথ সোয়াজো।

অ্যাকিলিস হিলের গল্প দিয়ে উপস্থাপনা শুরু করেন অধ্যাপক নরম্যান। গ্রিক পৌরাণিক ব্যক্তিত্ব অ্যাকিলিসকে তার মা স্টাইক্স নদীতে ডুবিয়ে দেওয়ার পর তার দুর্বল হয়ে পড়ার ঘটনা বলেন নরম্যান। তিনি বলেন, বিশ্বের পরাশক্তিগুলোর পারমাণবিক প্রতিরক্ষা ও নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) মতো একটি চুক্তিভিত্তিক আঞ্চলিক সামরিক জোট বিশ্বের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

অধ্যাপক নরম্যান কেনেথ সোয়াজো বলেন, ন্যাটো ভেঙে দিলে পশ্চিমা নিরাপত্তার জন্য হুমকি হবে বলে অনেকে মনে করতে পারেন। কিন্তু বিশ্বব্যাপী গণহত্যা থেকে মানবজাতিকে রক্ষার জন্য এটি অপরিহার্য বলে মনে করেন তিনি।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী। এতে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের এথিকস অ্যান্ড ডাইভারসিটি ক্লাবের অনুষদ উপদেষ্টা ও আইন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক সাকিব রহমান সেমিনারটি সঞ্চালনা করেন। এ সময় রাশিয়ান দূতাবাস বাংলাদেশের উপদেষ্টা (রাজনীতি) অ্যান্টন শেরনভ ও কার্যনির্বাহী আলেকসেই গোলুবকিন উপস্থিত ছিলেন।