প্রিয় আনিসুজ্জামান: তাঁকে ও তাঁর লেখা চিঠিপত্র

প্রিয় আনিসুজ্জামান: তাঁকে ও তাঁর লেখা চিঠিপত্র সম্পাদক: মতিউর রহমান
প্রিয় আনিসুজ্জামান: তাঁকে ও তাঁর লেখা চিঠিপত্র
সম্পাদক: মতিউর রহমান

দেশ-বিদেশের বহু বিখ্যাত ও স্বল্পখ্যাত মানুষের সঙ্গে ড. আনিসুজ্জামানের পরিচয় ও যোগাযোগ ছিল। চিঠিপত্রের মধ্য দিয়ে নিয়মিত তাঁদের সঙ্গে ভাবের ও মতের আদান-প্রদান হতো প্রয়াত এই জাতীয় অধ্যাপকের। প্রিয় আনিসুজ্জামান: তাঁকে ও তাঁর লেখা চিঠিপত্র শিরোনামের এই বইয়ে আনিসুজ্জামানের কাছে লেখা ১৮৯টি চিঠি সংকলিত হয়েছে।

আছে আনিসুজ্জামানের লেখা ২২টি চিঠি। এসব চিঠির ব্যাপ্তিকাল ১৯৫১ থেকে ২০১৭ সাল পর্যন্ত। এই সুদীর্ঘ সময়ের ঐতিহাসিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতার টুকরো চিত্র ধারণ করে আছে চিঠিগুলো।

মতিউর রহমানের সম্পাদনায় প্রথমা প্রকাশন থেকে বের হওয়া বইটির দাম ৬৫০ টাকা। বইমেলায় বইটি পাওয়া যাবে প্রথমা প্রকাশনের প্যাভিলিয়নে (প্যাভিলিয়ন: ৬)।