সুজুকির ‘ওয়ার্ল্ড কাপ ম্যাডনেস’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে টেলিভিশন পুরস্কার তুলে দেওয়া হচ্ছে
সুজুকির ‘ওয়ার্ল্ড কাপ ম্যাডনেস’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে টেলিভিশন পুরস্কার তুলে দেওয়া হচ্ছে

সুজুকির ‘ওয়ার্ল্ড কাপ ম্যাডনেস’ ক্যাম্পেইনে বিজয়ীদের ঘরে পৌঁছে যাচ্ছে পুরস্কার

সুজুকি মোটর করপোরেশনের ‘ওয়ার্ল্ড কাপ ম্যাডনেস’ ক্যাম্পেইনের আওতায় বিজয়ীদের কাছে টেলিভিশন পুরস্কার সরাসরি পৌঁছে দেওয়া শুরু হয়েছে। ক্রয়ভিত্তিক এই প্রচারণামূলক ক্যাম্পেইনে যেকোনো সুজুকি মোটরসাইকেল কিনলেই গ্রাহকেরা স্বয়ংক্রিয়ভাবে দৈনিক, সাপ্তাহিক ও গ্র্যান্ড প্রাইজ ড্রতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

ক্যাম্পেইনের দৈনিক বিজয়ীরা পাচ্ছেন ৪৩ ইঞ্চি ইউএইচডি ফোর–কে গুগল টিভি। সাপ্তাহিক বিজয়ীদের জন্য রয়েছে সুজুকি জিক্সার এসএফ ২৫০ মোটরসাইকেল। আর গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে ১০০ ইঞ্চি ফোর–কে স্মার্ট কিউএলইডি টিভি।

এ ছাড়া নির্বাচিত মডেলের সুজুকি মোটরসাইকেল কেনার ক্ষেত্রে গ্রাহকেরা সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধাও উপভোগ করতে পারছেন।

ইতিমধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কার্যক্রম শুরু করেছে সুজুকি। এর মাধ্যমে গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি মোটরসাইকেল মালিকানা, ডিজিটাল সম্পৃক্ততা এবং আকর্ষণীয় পুরস্কারের সমন্বয়ে ক্যাম্পেইনটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে প্রতিষ্ঠানটি।

প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সুজুকি মোটরবাইক ফেসবুক পেজে লাইভের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হচ্ছে।