হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান
হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান

দুই প্রতিমন্ত্রীর দপ্তর ভাগ করতে মন্ত্রীর চিঠি

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া দুই প্রতিমন্ত্রীর দপ্তর ভাগ করতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী শেখ রবিউল আলম।

এই তিন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম আজ বুধবার এই চিঠি পাঠান।

সেই চিঠিতে বলা হয়েছে, হাবিবুর রশিদককে যেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব এবং রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তারেক রহমান ছাড়া ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন। রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী মন্ত্রী–প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন করেন।