
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরের ওয়েবসাইটে বুধবার কয়েক ঘণ্টা প্রবেশ করা যায়নি। সন্ধ্যার পর টিসিবি, পরিবেশ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তরসহ বেশ কয়েকটি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে ‘এরর ৫০৩’ লেখা দেখায়।
বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে সরকারি ওয়েবসাইট দেখভালের দায়িত্বে থাকা এসপায়ার টু ইনোভেট (এটুআই) কাজ শুরু করে। পরে রাত সাড়ে ১১টার দিকে ওয়েবসাইটগুলো সচল হয় বলে এটুআই থেকে জানানো হয়। তবে কেন কী কারণে ওয়েবসাইটগুলো ডাউন হয়েছিল, তা জানা যায়নি।