‘বাংলালিংক বিশ্বকাপ কার্নিভাল ফুটসাল ফেস্ট’ চ্যাম্পিয়ন এআইইউবি

টুর্নামেন্টে অংশ নেওয়া ১২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চ্যাম্পিয়ন হয় এআইইউবি
ছবি: সংগৃহীত

‘বাংলালিংক বিশ্বকাপ কার্নিভাল ফুটসাল ফেস্ট–২০২২’ চ্যাম্পিয়ন হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি, বাংলাদেশ (এআইইউবি)।

গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ৩-২ গোলে ইস্টার্ন ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এআইইউবি।

এআইইউবি এর আগে নর্দান বিশ্ববিদ্যালয়কে ৯-১, ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে ৩-০ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (২-১) গোলে পরাজিত করে।

বারিধারায় সানভ্যালী নুটমেঘ ফুটবল একাডেমিতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে দেশের ১২টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছিল।