
পদোন্নতি পেয়ে সচিব হলেন সরকারের দুই অতিরিক্ত সচিব। এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তারকে একই মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আশরাফ উদ্দিনকে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর (সচিব) করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
অন্যদিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) সত্যজিত কর্মকারকে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, আগামী কিছুদিনের মধ্যে আরও কয়েকজন সচিব স্বাভাবিক অবসরে যাবেন। ফলে শিগগির সচিব পর্যায়ে আরও কিছু পরিবর্তন আসবে।