শুভ সকাল। আজ ৯ নভেম্বর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

দুই মাসের একটি প্রশিক্ষণ কোর্সে সচিব পদমর্যাদার একজন কর্মকর্তার সর্বোচ্চ ১০টি ক্লাস নেওয়ার নিয়ম রয়েছে। তবে সেই নিয়ম মানছেন না জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক খায়রুল কবীর মেনন। বিস্তারিত পড়ুন...
‘আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, লাইফ সাপোর্টে আছে। শুধু হার্টবিটটা (হৃৎস্পন্দন) আছে তার। ডাক্তাররা কোনো আশা দিতে পারতেছেন না। আজ সকালে ছেলেটাকে দেখাইছে। বুকটা কেঁপে উঠছে ভাই, আমার। এক ছেলেকে কবরে শুইয়ে এসেছি, আরেক ছেলেও যদি চলে যায়, আমি কী নিয়ে থাকব?’ বিস্তারিত পড়ুন...
২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১১৬ বিলিয়ন ডলারে, যা বাংলাদেশের মোট জিডিপির ২৩ শতাংশের বেশি। বিশ্বব্যাংক এবং আইএমএফের মতে বৈদেশিক ঋণ একটি দেশের জন্য তখনই বিপজ্জনক বিবেচিত হয়, যখন তা জিডিপির ৪০ শতাংশ অতিক্রম করে। সেদিক থেকে বিবেচনা করলে মনে হতে পারে, এখনো বাংলাদেশের বৈদেশিক ঋণ বিপজ্জনক স্তরে উন্নীত হয়নি; কিন্তু নিচের বিষয়গুলো বিবেচনা করলে ঘনায়মান বিপদটা বোঝা যাবে। বিস্তারিত পড়ুন...
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার পর একটি ‘ন্যাশনাল ইমার্জেন্সি গভর্নমেন্ট’ বা জাতীয় জরুরি সরকার গঠনে তৎপরতা শুরু করেছেন গাদি আইজেনকট। এ জন্য তাঁকে জোট করতে হবে। জোট গঠনে প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন তিনি। তবে প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যাবে। বিস্তারিত পড়ুন...
সাফল্যের শিখরে পৌঁছেও কেন হারিয়ে গেলেন এক সম্ভাবনাময় অভিনেতা? সালমান খানের সঙ্গে প্রকাশ্য বিরোধ, সংবাদ সম্মেলনে ৪১টি ফোনকলের অভিযোগ, একের পর এক সিনেমা থেকে বাদ পড়া—বিবেক ওবেরয়ের ক্যারিয়ারের গল্পে রয়েছে বলিউডের ক্ষমতার সমীকরণ, বিতর্ক ও ঘুরে দাঁড়ানোর অধ্যায়। বিস্তারিত পড়ুন...