২০১৪ সালের একতরফা নির্বাচনের পরদিনের প্রথম আলো (৬ জানুয়ারি)
২০১৪ সালের একতরফা নির্বাচনের পরদিনের প্রথম আলো (৬ জানুয়ারি)

৫ জানুয়ারি ২০১৪: কলঙ্কিত এক নির্বাচন

২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনের পরদিন প্রথম আলোর ছাপা পত্রিকার প্রধান শিরোনাম ছিল, ‘জাল ভোট, কলঙ্কিত নির্বাচন’। কলঙ্ক শুধু জাল ভোটের নয়, এই প্রথম বাংলাদেশে একটি নির্বাচন হলো, যেখানে অর্ধেকের বেশি, ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন প্রার্থীরা। কলঙ্ক শুধু জাল ভোট ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নয়, ভোটের দিন ব্যাপক সহিংসতা হয়েছিল, মারা গিয়েছিলেন অন্তত ১৯ জন।