দেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের ৪০ জন জ্যেষ্ঠ পেশাজীবী ‘লিডারশিপ ইন অ্যান এআই-ড্রিভেন ওয়ার্ল্ড’ শীর্ষক কর্মশালায় অংশ নেন
দেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের ৪০ জন জ্যেষ্ঠ পেশাজীবী ‘লিডারশিপ ইন অ্যান এআই-ড্রিভেন ওয়ার্ল্ড’ শীর্ষক কর্মশালায় অংশ নেন

‘নেক্সটজবজ লার্নিং ল্যাবের’ যাত্রা শুরু

দেশের অন্যতম শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ক্যারিয়ার প্ল্যাটফর্ম ‘নেক্সটজবজ’ চালু করেছে দক্ষতা উন্নয়নবিষয়ক প্ল্যাটফর্ম ‘নেক্সটজবজ লার্নিং ল্যাব’। গত শুক্রবার রাজধানীর আকিজ হাউসে ‘লিডারশিপ ইন অ্যান এআই-ড্রিভেন ওয়ার্ল্ড’ শীর্ষক এক কর্মশালার মাধ্যমে এ লার্নিং ল্যাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। করপোরেট খাতে নিয়োজিত জনবলের দক্ষতা ও নেতৃত্বকে আরও কার্যকর, ফলপ্রসূ ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

কর্মশালায় দেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের ৪০ জন জ্যেষ্ঠ পেশাজীবী অংশগ্রহণ করেন। কর্মশালা পরিচালনা করেন দেশের অন্যতম করপোরেট ট্রেনার ও লিডারশিপ কোচ কাজী এম আহমেদ।

নতুন এ লার্নিং ল্যাব সম্পর্কে নেক্সটজবজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান বলেন, ‘এ ল্যাবের মূল লক্ষ্য হলো বর্তমান ও ভবিষ্যৎ করপোরেট লিডারদের কার্যকর নেতৃত্বের জন্য প্রস্তুত করা। আমরা দেশের করপোরেট হাউসগুলোর কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে কাজ করব।’