প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে, ২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করাসহ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

দুই দেশের সরকারপ্রধান অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষ জনশক্তি রপ্তানি, শিক্ষা ও তথ্যপ্রযুক্তিসহ পারস্পরিক সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে, ২৩ সেপ্টেম্বর ২০২৬

এ ছাড়া জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বৈশ্বিক ইস্যুতে দুই দেশের মধ্যে সমন্বয় বজায় রাখার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।