আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

জুলাই অভ্যুত্থানে গৌরীপুর হত্যাকাণ্ডের মামলায় তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণ–অভ্যুত্থানের সময় ময়মনসিংহের গৌরীপুরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিনজনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ বৃহস্পতিবার এ অভিযোগ দাখিল করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।

এ মামলার আনুষ্ঠানিক অভিযোগে যে তিনজনকে আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে আছেন ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ। তাঁর বাবা সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ। অপর দুই আসামি হলেন জাতীয় সংসদ সচিবালয়ের চুক্তিভিত্তিক কর্মচারী শাহাবুল আলম এবং গৌরীপুর মইলাকান্দা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মুহাম্মদ জোসেফ উদ্দিন।