প্রযুক্তি কীভাবে বদলে দিচ্ছে, জানতে দেখুন ‘শিফট’

ড্রোন আসলে ঠিক কতটুকু কাজে লাগে মানুষের? ড্রোনের ব্যবহার আছে নানা ক্ষেত্রে; সে সামরিক কাজে হোক বা সিনেমার শুটিংয়ে, নাহয় নেহাতই বিনোদনের জন্য। ড্রোনের ক্যামেরায় যে শুধু চমৎকার সব দৃশ্যই ধরা পড়ে তা নয়, দুর্গম অঞ্চল থেকে জরুরি তথ্য তুলে আনার ক্ষমতাও রাখে এ প্রযুক্তি। আবার আছে উল্টো চিত্রও—কখনো বিমানবন্দরের মতো কিছু জায়গায় সমস্যার কারণ হয়ে দাঁড়ান ড্রোনচালকেরা।

চোখ রাখুন আজ রাত ৮টায় প্রথম আলো অনলাইন, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

এমন আরও নানা প্রশ্নের উত্তর খুঁজবে ’শিফট’। জার্মান মালিকানাধীন আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা ডয়চে ভেলে প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এসেছে তাদের এ অনুষ্ঠান। প্রথম আলোর সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত ’শিফট’ বলবে প্রযুক্তি, পরিবর্তন আর পৃথিবীর কথা। প্রতিটি পর্ব হবে একটি নির্দিষ্ট বিষয়ভিত্তিক। ড্রোন, ডার্ক নেট, ডিজিটাল টুইনস, গ্রিন টেক, ক্রিপ্টোকারেন্সি, অ্যাভাটার, রোবট, ডিজিটাল নোম্যাডস, ভার্চ্যুয়াল রিয়েলিটি ও অথেনসিটি সোশ্যাল মিডিয়া—এই ১০টি পর্ব প্রচারিত হবে।

প্রযুক্তি কীভাবে বদলে দিচ্ছে আমাদের চারপাশের পৃথিবীকে, কীভাবে বদলে যাচ্ছে যাপিত জীবনের ধরন—জানুন, দেখুন ’শিফট’। চোখ রাখুন আজ রাত ৮টায় প্রথম আলো অনলাইন, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ডার্ক নেটে কী কী হয়? ডিজিটাল টু্ইনস কি বানাতে পারে সবকিছুর কপি?