শেয়ারট্রিপের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ছবি: বিজ্ঞপ্তি
ছবি: বিজ্ঞপ্তি

জমকালো পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অংশীদার ও অংশীজনদের সঙ্গে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে দেশের অন্যতম বড় ও শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্ট (ওটিএ) শেয়ারট্রিপ। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। বিশেষ অতিথি ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ। এ ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক এবং প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা কাশেফ রহমান।

অনুষ্ঠানে শেয়ারট্রিপের ভ্রমণ ও পর্যটনসম্পর্কিত অংশীদার প্রতিষ্ঠানগুলোকে ২০২০-২১ সালে সার্বিক সহায়তা ও নানা ক্ষেত্রে অবদান রাখার জন্য সৌহার্দ্যপূর্ণ অংশীদারত্বের প্রতীকস্বরূপ পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়।

দেশজুড়ে পাঁচ লাখের বেশি গ্রাহককে সেবা প্রদান করেছে শেয়ারট্রিপ। পাঁচ হাজারের বেশি এজেন্ট ব্র্যান্ডটির জন্য কাজ করে, যা অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) ডিজিটাল সেন্টারের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণকে আরও সহজ করে তোলে। শেয়ারট্রিপ বিশ্বাস করে, দেশে এখনো ডিজিটালাইজেশনের বিশাল সুযোগ রয়েছে।

ছবি: বিজ্ঞপ্তি

বর্তমান পর্যটন খাতের মোট অনলাইন কার্যক্রমের প্রায় ৫০ শতাংশের অধিক পরিচালনা করে শেয়ারট্রিপ। এ খাতে ডিজিটালাইজেশন এখনো প্রাথমিক পর্যায়ে থাকাতে গ্রাহকেরা অনেক পরিষেবা ও সুবিধা থেকে বঞ্চিত থাকছেন। আইসিটি বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের মতো অংশীজন ও অংশীদারদের সঙ্গে হাত মিলিয়ে, শেয়ারট্রিপ বৈশ্বিকভাবে স্বদেশি প্রযুক্তির উৎকর্ষের সুযোগ প্রসারিত করে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার সুযোগ তৈরি করতে চায়।
বিজ্ঞপ্তি