গবেষণা উন্নয়নে ইউআইইউ-সিমেড হেলথের চুক্তি সই

সোমবার ইউআইইউ ক্যাম্পাসে এক অনুষ্ঠানে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া রিসার্চ কোলাবরেশন’ শীর্ষক এ চুক্তি স্বাক্ষরিত হয়
ছবি: সংগৃহীত

যৌথ অংশীদারত্বের ভিত্তিতে গবেষণা উন্নয়ন ও এসব গবেষণা ‘ভালো’ মানের প্রকাশনা বা সাময়িকীতে প্রকাশের জন্য চুক্তি করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিমেড হেলথ লিমিটেড। সোমবার ইউআইইউ ক্যাম্পাসে এক অনুষ্ঠানে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া রিসার্চ কোলাবরেশন’ শীর্ষক এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ইউআইইউ–এর উপাচার্য মো. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাঈনুউদ্দিন হাসান রশিদ।  

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট ফর অ্যাডভানস রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম. রিজওয়ান খান এবং সিমেড হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারহানা সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউআইইউ–এর ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা ও সাবেক উপাচার্য চৌধুরী মোফিজুর রহমান, রেজিস্ট্রার মো. জুলফিকার রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক–কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

ইউআইইউ–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তি একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধন ও গবেষণা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।