ঘানার পররাষ্ট্র ও আঞ্চলিক সংহতিবিষয়ক মন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ে
ঘানার পররাষ্ট্র ও আঞ্চলিক সংহতিবিষয়ক মন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ে

ঘানার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

ঘানার পররাষ্ট্র ও আঞ্চলিক সংহতিবিষয়ক মন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ে আজ সোমবার দ্বিপক্ষীয় সফরে ঢাকা এসেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘানার পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) এ এফ এম জাহিদ উল ইসলাম।

বোচওয়ে একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলটি ঢাকা সফরকালে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বেশ কয়েকটি বৈঠক করবে।