সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১০ আগস্ট, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

নভেম্বরে হতে পারে তফসিল, ব্যালট যাবে ভোটের দিন সকালে

নির্বাচন কমিশনার আনিছুর রহমান
ছবি: নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নেওয়া

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম এলাকাগুলো বাদে সারা দেশে ভোটকেন্দ্রগুলোয় ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে। আগামী নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি। বিস্তারিত পড়ুন:

‘এক মশা আমার পরিবারকে তছনছ আর বাচ্চাগুলোকে এতিম করে দিল’

দুই মেয়ে নিয়ে সুখের সংসার ছিল আলমিনা–সোয়েব দম্পতির

দেওয়ান আলমিনার (মিশু) দুই মেয়ে। বড়টির বয়স চার। ছোট মেয়ের মাত্র দুই বছর। মাকে দেখতে না পেয়ে বড় মেয়ে মাঝেমধ্যেই জানতে চাচ্ছে, তার মা কোথায়? আলমিনার দুই মেয়ে হয়তো জানেই না, ক্ষুদ্র এক মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে না-ফেরার দেশে চলে গেছেন তাদের মা। গত সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিকিৎসক আলমিনা। ৩৯তম বিসিএসে নিয়োগ পাওয়া এই কর্মকর্তা রাজধানীর মাতুয়াইলে শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগে কর্মরত ছিলেন। বিভাগটির আবাসিক শিক্ষার্থী (এমএম কোর্স) ছিলেন তিনি।
বিস্তারিত পড়ুন:

আমলাদের পদোন্নতির জন্য মন্ত্রীদের ‘তদবিরের’ হিড়িক

সরকারি কর্মকর্তাদের পদোন্নতির জন্য মন্ত্রীদের আধা সরকারি পত্র (ডিও) দেওয়া বন্ধ হচ্ছে না। সাম্প্রতিককালে ১০ জন কর্মকর্তাকে পদোন্নতি দিতে ৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডিও দিয়েছেন। কোনো মন্ত্রী ডিও দিয়েছেন কোনো কর্মকর্তাকে সচিব করতে। কেউ ডিও দিয়েছেন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতির অনুরোধ জানিয়ে। ডিওগুলো পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও জ্যেষ্ঠ সচিব মেজবাহ উদ্দিন চৌধুরীর কাছে।
বিস্তারিত পড়ুন:

জনপ্রিয় প্রেসিডেন্ট, মহা কেলেঙ্কারিতে বিদায়

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন

সময়টা ১৯৭৪ সালের ৮ আগস্ট। দুপুর নাগাদ হোয়াইট হাউস থেকে জানানো হয়, রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। গুঞ্জন ছড়ায়, পরিস্থিতি আর হাতের মুঠোয় নেই। তাই পদত্যাগ করতে যাচ্ছেন নিক্সন। রাত ঠিক আটটা, শুধু যুক্তরাষ্ট্রবাসী নন, বিশ্বের রাজনীতিসচেতন মানুষদের চোখ টিভির পর্দায়, কান রেডিওতে। ঠিক সময়েই প্রেসিডেন্টের সরকারি দপ্তর ওভাল অফিস থেকে জাতির সামনে হাজির হলেন নিক্সন। অবশেষে গুঞ্জন সত্যি হলো। প্রেসিডেন্টের পদ ছাড়ার ঘোষণা দিলেন তিনি। বিস্তারিত পড়ুন:

বাংলাদেশের ৩টিসহ বিশ্বকাপের ৯ ম্যাচের সূচি বদল

বদলে গেছে বাংলাদেশের তিনটি ম্যাচের সূচি

বিশ্বকাপের সূচি ঘোষণা করতেই বেশ সময় নিয়েছিল বিসিসিআই ও আইসিসি। শেষ পর্যন্ত গত জুনের শেষ দিকে সে সূচি ঘোষণা করা হলেও টুর্নামেন্ট শুরুর দুই মাসের কম সময় আগে ৯টি ম্যাচের সূচি বদলে ফেলা হলো। এর মধ্যে তিনটি ম্যাচ আছে বাংলাদেশের। বিস্তারিত পড়ুন: