হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা শিশুর সংখ্যা কমছে না
হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা শিশুর সংখ্যা কমছে না

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) দেশে আরও পাঁচ শিশু মারা গেছে। আর এ সময়ে মোট ৮৭৭ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। হামের উপসর্গ দেখা দিয়েছে ৮২৬টি শিশুর। আর হামে আক্রান্ত হয়েছে ৫১ শিশু।

হামের উপসর্গে ঢাকায় তিন, সিলেটে এক ও বরিশালে এক শিশু মারা গেছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৭৭ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৮৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৭ হাজার ৯০৫ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ১৮২ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫০ হাজার ৯২৬ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৮ হাজার ৮৮৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।