শুভ সন্ধ্যা। আজ সোমবার। সারা দেশে আজ বৃহৎ দুই দলের তেমন কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। তবে আজ বড় খবর, আওয়ামী লীগের রাষ্ট্রপতি পদের প্রার্থী মো. সাহাবুদ্দিন রাষ্টপতি নির্বাচিত হয়েছেন। প্রথম আলো অনলাইনে রাষ্ট্রপতির পদসংক্রান্ত নানা প্রতিবেদন আছে। সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভয়াবহ ভূমিকম্প নিয়ে এখনো একাধিক খবর প্রকাশিত হচ্ছে। আছে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের নানা খবর। এ ছাড়া আছে অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। সারা দিন প্রথম আলো অনলাইনের শীর্ষ কয়েকটি খবর তুলে ধরার জন্য এ আয়োজন। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন খবরগুলোতে:

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ সোমবার দুপুরে এ ঘোষণা দেন। বিস্তারিত পড়ুন...
সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপতির নামেই রাষ্ট্রের সব কর্মকাণ্ড চলে। সংবিধানে বলা আছে, রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সব ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবেন। রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রপ্রধান; কিন্তু তিনি সরকারপ্রধান নন। বিস্তারিত পড়ুন...
বাংলাদেশের হজযাত্রীদের জন্য সমুদ্রপথে জাহাজ নামাতে চায় কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড। প্রতিষ্ঠানটি বলছে, চট্টগ্রাম বন্দর থেকে সৌদি আরবের জেদ্দা বন্দরে যেতে জাহাজে সময় লাগবে ১০ দিন। বিস্তারিত পড়ুন...
গণতন্ত্র রক্ষার কিছু উদার ফাঁকা বুলি কপচেই মার্কিনরা নিজেদের বিজয়ী হিসেবে দেখতে পাবেন। এ ছাড়া এই যুদ্ধে ইরাক বা আফগানিস্তানের মতো একজন মার্কিনকেও প্রাণ দিতে হচ্ছে না। এটা উত্তর–আধুনিক বিশ্বে পরাশক্তির মধ্যকার খুব পরিষ্কার যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রকে ঠেকানোর জন্য কিছুই করার নেই রাশিয়ার। বিস্তারিত পড়ুন...
আইএমএফ মোটেও জনপ্রিয় কোনো সংস্থা নয়। দেশে দেশে আইএমএফের বিরুদ্ধে বিক্ষোভও কম হয়নি। তারপরও অর্থনৈতিক সংকট থেকে উদ্ধার পেতে অনেক দেশকেই যেতে হয়েছে তাদের কাছে। প্রশ্ন হচ্ছে, আইএমএফ কি আসলেই অর্থনীতির উদ্ধারকর্তা। বিস্তারিত পড়ুন...
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, চীনের পূর্বাঞ্চলের শানদং প্রদেশের বন্দর নগরী কুইংদাওয়ের জলসীমায় রহস্যময় বস্তু উড়তে দেখা গেছে। কুইংদাওয়ের জিমো ডিস্ট্রিক্টের সমুদ্রবিষয়ক উন্নয়ন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। আরও পড়ুন...
অ্যাম্বুলেন্সে একসঙ্গে স্ত্রী ও সন্তানের লাশ তোলার মতো পরিস্থিতির সৃষ্টি হবে, এমনটি তাঁর দুঃস্বপ্নেও আসেনি। তাই স্ত্রী–সন্তানের লাশবাহী অ্যাম্বুলেন্সের চালকের আসনে বসেও তিনি আর এগোতে পারলেন না। বিস্তারিত পড়ুন...
একটি জয় কত প্রাপ্তিই না নিয়ে আসে! একটি জয় সাক্ষী হয় কত অর্জনের। নাগপুর টেস্টে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে পাওয়া ইনিংস ও ১৩২ রানের জয়ের এমনিতেই নিশ্চয়ই অনেক মাহাত্ম্য ভারতের কাছে। বিস্তারিত পড়ুন
৭ ফেব্রুয়ারি বিয়ে করেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। গতকাল রোববার রাতে মুম্বাই ছিল এই তারকা দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যেন বসেছিল তারার মেলা। বিস্তারিত পড়ুন...
দেশ ছাড়িয়ে ভারতেও এখন নিয়মিত মুখ জয়া আহসান। দুই দেশের লাখ লাখ ভক্ত জয়াকে ফেসবুকে অনুসরণ করেন। তিনিও অনুসরণ করেন দেশ–বিদেশের অভিনয়শিল্পীদের। তাঁদের মধ্যে জয়ার পছন্দের তালিকায় সবচেয়ে বেশি রয়েছেন বলিউড নায়িকা। বিস্তারিত পড়ুন