দেশের বিভিন্ন স্বনামধন্য লিজার হোটেলের হোটেলিয়াররা এ আয়োজনে অংশ নেন
দেশের বিভিন্ন স্বনামধন্য লিজার হোটেলের হোটেলিয়াররা এ আয়োজনে অংশ নেন

লিজার হোটেলিয়ার্স অব বাংলাদেশের নতুন কমিটি

দেশের লিজার হোটেল পেশাজীবীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘লিজার হোটেলিয়ার্স অব বাংলাদেশ’–এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

গত রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ইফতার মাহফিল শেষে নবগঠিত ৬১ সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। দেশের বিভিন্ন স্বনামধন্য লিজার হোটেলের হোটেলিয়াররা এ আয়োজনে অংশ নেন।

সভাপতি মোহাম্মদ ইমরান হুমায়ুন খান, সিনিয়র সহসভাপতি মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শামীম হাসানের নেতৃত্বে গঠিত নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত হোটেলিয়ার শাহিদ হামিদ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ডেপুটি ডিরেক্টর মহিবুল ইসলাম এবং রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের জেনারেল ম্যানেজার মো. আল-আমিন।

‘লিজার হোটেলিয়ার্স অব বাংলাদেশ’ সংগঠনটি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং বাংলাদেশকে একটি শীর্ষ লিজার পর্যটনগন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে।