‘এসিআই মোটরস’–এর উপব্যবস্থাপনা পরিচালক হয়েছেন সুব্রত রঞ্জন দাস। সুব্রত রঞ্জন দাস ১৯৯৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি প্রকৌশল বিভাগে স্নাতক সম্পন্ন করেন। ১৯৯৭ সালে ব্র্যাকে তাঁর কর্মজীবন শুরু করেন। ১৯৯৯ সালে তিনি এসিআই লিমিটেডের সহায়ক প্রতিষ্ঠান এসিআই ক্রপ কেয়ারে যোগ দেন। ২০০৭ সালে তিনি এসিআই মোটরসকে নিয়ে যাত্রা শুরু করেন, বর্তমানে যা এসিআই লিমিটেডের সবচেয়ে বড় ব্যবসা। সুব্রত রঞ্জন দাস প্রায় ২৬ বছরের কর্মজীবনে সফলতার সঙ্গে এসিআইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি এসিআই মোটরসের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি