
‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এ বছরও এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হচ্ছে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬’।
এ সংবর্ধনা আয়োজনে সারা দেশের ৬৪ জেলার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিনা মূল্যে আইসক্রিম সরবরাহ করে সহযোগী হিসেবে থাকছে সেভয় আইসক্রিম। এ উপলক্ষে আজ রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেডের সঙ্গে প্রথম আলোর একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেডের সেলস ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডিরেক্টর মো. রকিবুল মতিন এবং প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেডের অ্যাকাউন্টস বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ নিজাম উদ্দিন মাহাদী হাসান, মার্কেটিং বিভাগের ব্র্যান্ড নির্বাহী মারুফ হোসাইন, ইভেন্টস অ্যান্ড অ্যাক্টিভেশন বিভাগের নির্বাহী মো. সজীব আহমেদ ও সহযোগী নির্বাহী সাজ্জাদ হোসেন এবং প্রথম আলোর মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান, বিজ্ঞাপন ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ব্যবস্থাপক মো. শাহাদাত ফয়েজ এবং ইভেন্ট বিভাগের সহকারী ব্যবস্থাপক আল মামুন।
সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়ার কার্যক্রম শিগগিরই শুরু হবে। এ ছাড়া সফলতার সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীরা নিবন্ধন করলেই সবার জন্য রয়েছে উপহার। নিবন্ধনের জন্য ভিজিট করুন www.gpa5reception.com ওয়েবসাইটে।