শাহ্ সিমেন্টের উদ্যোগ: গল্প লিখে পেতে পারেন মায়ের স্বপ্নের বাড়ির নকশা ও ৫০০ ব্যাগ সিমেন্ট

প্রত্যেক মায়েরই থাকে একটি স্বপ্ন—নিজের মতো করে গড়া একটি বাড়ি। কারও স্বপ্ন ছোট্ট একটি আঙিনা, যেখানে থাকবে সবজি বা ফুলের বাগান করার জায়গা। কারও স্বপ্ন রোদভরা একটি বারান্দা, যেখানে সকালটা শুরু হবে শান্ত আলোয়। আবার কারও ইচ্ছা নিজের হাতে সাজানো একটি কিচেন বা প্রিয় একটি ছোট্ট কর্নার।

কিন্তু বাস্তব জীবনের ব্যস্ততা, পরিকল্পনার অভাব আর নানা সীমাবদ্ধতার ভিড়ে অনেক সময় সেই স্বপ্নগুলো আর বাস্তবে রূপ নেওয়ার সুযোগ পায় না। সেই অনুভূতি ও স্বপ্নকে সম্মান জানাতেই শাহ্ সিমেন্ট নিয়ে এসেছে বিশেষ ক্যাম্পেইন ‘মায়ের ভালোবাসার বাড়ি’।

এই উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে মানুষ তাঁদের মায়ের স্বপ্নের বাড়ির গল্প কিংবা ভাবনা পাঠাতে পারবেন। সেখান থেকে নির্বাচিত সেরা তিনটি লেখার ভিত্তিতে দেশের স্বনামধন্য স্থপতিরা ডিজাইন করে দেবেন মায়ের স্বপ্নের সেই বাড়ি। সঙ্গে থাকছে ৫০০ ব্যাগ শাহ্ সিমেন্ট উপহার।

শাহ্ সিমেন্ট বিশ্বাস করে, একটি বাড়ি শুধু একটি স্থাপনা নয়; এটি পরিবারের আবেগ, নিরাপত্তা ও ভালোবাসার প্রতিচ্ছবি। তাই মায়ের স্বপ্নের বাড়িকে বাস্তবের কাছাকাছি নিয়ে আসতেই এই আয়োজন।

ক্যাম্পেইনে অংশ নিতে অংশগ্রহণকারীরা ই–মেইলের (info@shahcement.com) মাধ্যমে তাঁদের লেখা বা ভাবনা পাঠাতে পারবেন। লেখা পাঠানোর শেষ সময় ৩১ মে ২০২৬।

আপডেট পাওয়া যাবে শাহ্ সিমেন্টের ফেসবুক পেজেও। মায়ের স্বপ্নের বাড়ি গড়ার এই যাত্রায় পাশে থাকতে চায় শাহ্ সিমেন্ট।