
ঈদ মানেই নতুন সাজ। আর সেই সাজকে পরিপূর্ণ করতে এপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়ে এসেছে ‘স্টাইলে নাম্বার ওয়ান, ঈদ ট্রেন্ডে ফ্যামিলি ফান’ শীর্ষক ক্যাম্পেইন।
১৯ বছর পর দেশের দুই জনপ্রিয় তারকা অভিনেত্রী জয়া আহসান ও অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব একসঙ্গে যুক্ত হয়েছেন এপেক্সের এই ঈদ সেলিব্রেশনে। ক্যাম্পেইনটির মূল চমক হলো, পুরো ফ্যামিলির জন্য ম্যাচিং ঈদ কালেকশন। ছোট-বড় সবার জন্য রয়েছে হাজারো ট্রেন্ডি ডিজাইনের সমাহার।
ঈদের ড্রেসের সঙ্গে মানানসই হিলস বা জুতার রয়েছে বিশাল কালেকশন। বিশেষ করে ট্রেন্ডি ডিজাইন, স্টাইল আর কমফোর্টের কথা মাথায় রেখে করা হয়েছে মেয়েদের নতুন ঈদ কালেকশন।
এর পাশাপাশি সবচেয়ে বড় জুতার কালেকশন নিয়ে এপেক্স এবার সাজিয়েছে প্রতিটি স্টোর। ছোটদের দুরন্ত পায়ের জন্য রয়েছে কালারফুল আর কমফোর্টেবল কালেকশন এবং বড়দের জন্যও লেদার জুতা ও আরামদায়ক স্যান্ডেল; অর্থাৎ এক ছাদের নিচেই পুরো ফ্যামিলির স্টাইল সলিউশন।