বাংলাদেশ সচিবালয়
বাংলাদেশ সচিবালয়

চার আলোচ্যসূচি নিয়ে আজ বসছে সচিব সভা

সরকারের কার্যক্রম আরও গতিশীল করাসহ চারটি আলোচ্যসূচি নিয়ে আজ মঙ্গলবার সচিব সভা অনুষ্ঠিত হবে। বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে এ সভা হবে।

সচিব সভা সরকারের উচ্চপর্যায়ের একটি নীতিনির্ধারণী বৈঠক। এতে মন্ত্রণালয় ও বিভাগের সচিবেরা অংশ নেন। সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নীতি বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে এ সভায় আলোচনা হয়।

এবারের সভার আলোচ্যসূচিগুলো হলো সরকারের কার্যক্রম আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করা; জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন গুরুত্বপূর্ণ অনানুষ্ঠানিক বিষয়ে সচিবদের কাছ থেকে পাওয়া প্রস্তাব পর্যালোচনা; ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ নিয়ে আলোচনা এবং সরকারের কার্যক্রম-সংশ্লিষ্ট বিভিন্ন আনুষ্ঠানিক বিষয়সংক্রান্ত।

এ ছাড়া বিবিধ বিষয়েও আলোচনা হতে পারে।