
বাংলাদেশে নতুন বন্দর, বড় বিনিয়োগ কিংবা প্রতিরক্ষা সহযোগিতার প্রসঙ্গ উঠলে আলোচনার কেন্দ্রে চলে আসে অতি পরিচিত উদ্বেগ: ভারত কী ভাববে, চীন কীভাবে নেবে, যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট হবে কি না। প্রশ্নগুলো অপ্রাসঙ্গিক নয়। কিন্তু নিজেদের প্রয়োজনের আগে অন্যের প্রতিক্রিয়াকে বসালে পররাষ্ট্রনীতি ধীরে ধীরে নিজ গন্তব্য হারাতে পারে। আগামীর বাংলাদেশের জন্য এই চিন্তার বিন্যাস বদলানো প্রয়োজন।
এই উদ্বেগের বাস্তব ভিত্তি আছে। ভারতের সঙ্গে বাংলাদেশের ভূগোল, নদী, সীমান্ত ও নিরাপত্তার নিবিড় সম্পর্ক। চীন অবকাঠামো, উৎপাদন ও বিনিয়োগে গুরুত্বপূর্ণ অংশীদার। যুক্তরাষ্ট্র রপ্তানি, প্রযুক্তি ও আন্তর্জাতিক ব্যবস্থায় প্রভাবের কারণে গুরুত্বপূর্ণ। ফলে একটির সঙ্গে ঘনিষ্ঠতা অন্যটির সন্দেহ তৈরি করতে পারে। এই বাস্তবতা বিবেচনায় রেখেই বাংলাদেশের প্রয়োজন এমন একটি আন্তর্জাতিক অবস্থান, যেখানে বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের পাশাপাশি অন্য অংশীদারদের সঙ্গে সহযোগিতা আমাদের সক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বাড়াবে। চাপের মুখেও গ্রহণযোগ্য একাধিক পথ খোলা রাখাই সার্বভৌমত্বের কার্যকারিতা।
আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এই পরিস্থিতিতে দুটি ধারণা বারবার আসে: ‘হেজিং’ ও ‘ব্যান্ডওয়াগনিং’। হেজিং হলো অনিশ্চয়তার মধ্যে একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক রেখে ঝুঁকি সামলানো এবং বিকল্প সংরক্ষণ। ব্যান্ডওয়াগনিং হলো শক্তিশালী কোনো রাষ্ট্রের দিকে কৌশলগতভাবে ঝুঁকে নিরাপত্তা বা সুবিধা অর্জনের চেষ্টা। প্রথমটির জন্য প্রয়োজন দক্ষতা ও বিশ্বাসযোগ্যতা, দ্বিতীয়টি কিছু তাৎক্ষণিক সুবিধা দিলেও দীর্ঘ মেয়াদে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সংকুচিত করতে পারে। বাংলাদেশের প্রশ্ন, কোন ব্যবস্থা আমাদের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য বাড়াবে। কারণ, হেজিংও ব্যর্থ হতে পারে। আজ এক পক্ষকে আশ্বাস, কাল অন্য পক্ষকে বিপরীত প্রতিশ্রুতি দিলে তা অবিশ্বাস সৃষ্টি করে। আবার সবাইকে সন্তুষ্ট রাখতে প্রয়োজনীয় সিদ্ধান্ত পিছিয়ে দেওয়াও হেজিং নয়। কার্যকর হেজিংয়ের কেন্দ্রে থাকে স্পষ্ট জাতীয় স্বার্থ, ধারাবাহিক নীতি এবং সংকটের প্রস্তুতি। বাংলাদেশের প্রয়োজন সেই ভিত্তির ওপর ‘কৌশলগত স্বায়ত্তশাসন’: সহযোগিতার দরজা খোলা থাকবে, কিন্তু কোনো অংশীদার আমাদের সিদ্ধান্তের ওপর অলিখিত ভেটো পাবে না।
প্রয়োজনভিত্তিক দৃষ্টিভঙ্গিতে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পরিচালনার নীতিও পরিষ্কার করা প্রয়োজন। তাদের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ বা নিরাপত্তা সহযোগিতার পরিমাণ সমান করা সম্ভব নয়, প্রয়োজনও নেই। সমতা হবে সম্পর্ক পরিচালনার নীতিতে: পারস্পরিক মর্যাদা, স্বচ্ছ চুক্তি, সার্বভৌম সিদ্ধান্ত এবং গ্রহণযোগ্য দায়বদ্ধতা।
এই স্বাধীনতা অর্জনের জন্য বাংলাদেশকে আগে স্থির করতে হবে, আগামী দুই দশকে কোন সক্ষমতাগুলো অপরিহার্য: বহুমুখী রপ্তানি, নির্ভরযোগ্য জ্বালানি, দক্ষ কর্মসংস্থান, প্রযুক্তিগত উন্নতি, জলবায়ু সহনশীলতা এবং সমুদ্রপথের নিরাপত্তা। এরপর প্রশ্ন হবে, কোন দেশ কোন প্রয়োজন পূরণে উপযুক্ত অংশীদার? প্রয়োজনের এই মানচিত্রই সম্পর্কের অগ্রাধিকার নির্ধারণ করবে।
প্রয়োজনভিত্তিক দৃষ্টিভঙ্গিতে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পরিচালনার নীতিও পরিষ্কার করা প্রয়োজন। তাদের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ বা নিরাপত্তা সহযোগিতার পরিমাণ সমান করা সম্ভব নয়, প্রয়োজনও নেই। সমতা হবে সম্পর্ক পরিচালনার নীতিতে: পারস্পরিক মর্যাদা, স্বচ্ছ চুক্তি, সার্বভৌম সিদ্ধান্ত এবং গ্রহণযোগ্য দায়বদ্ধতা। ভৌগোলিক বাস্তবতায় ভারতের গুরুত্ব আলাদা, শিল্পায়নে চীনের ভূমিকা ভিন্ন, বাজার ও প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রয়োজন অন্য রকম। এই পার্থক্য স্বীকার করেই সম্পর্ক গড়া প্রয়োজন, কোনো রাষ্ট্রকে স্থায়ী অভিভাবকের অবস্থান না দিয়ে।
বাংলাদেশের আন্তর্জাতিক প্রভাব বাড়ানোর আরেকটি পথ হলো বিষয়ভিত্তিক জোট। জলবায়ু ক্ষতিপূরণ, অভিবাসীদের অধিকার, শরণার্থীর দায়িত্ব ভাগাভাগি এবং সমুদ্রসম্পদ ব্যবস্থাপনায় অভিন্ন স্বার্থের দেশগুলোকে একত্র করা যায়।
ভারতের ক্ষেত্রে সহযোগিতা ও অমীমাংসিত প্রশ্ন একই সঙ্গে পরিচালনা করতে হবে। যোগাযোগ, বিদ্যুৎ ও বাণিজ্যের সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি নদীর পানি, সীমান্তে প্রাণহানি এবং বাজারে প্রবেশের বাধা নিয়ে নিয়মিত তথ্যভিত্তিক আলোচনা প্রয়োজন। সহযোগিতা কোনো সমস্যা নীরবে মেনে নেওয়ার বিনিময় হতে পারে না। আবার বিরোধের কারণে সব সহযোগিতা বন্ধ করাও আত্মক্ষতি।
চীনের সঙ্গে সম্পর্কেও একই যুক্তি প্রযোজ্য। অবকাঠামোর প্রয়োজন বড় বলেই প্রতিটি বড় প্রকল্প প্রয়োজনীয় হয়ে যায় না। ঋণের সুদ ছাড়াও পরিশোধকাল, বৈদেশিক মুদ্রার ঝুঁকি, প্রকল্পের আয়, রক্ষণাবেক্ষণ ব্যয় এবং স্থানীয় কর্মসংস্থান বিচার করতে হবে। চীনা বিনিয়োগকে বাংলাদেশের শিল্পসক্ষমতা, সরবরাহব্যবস্থা ও রপ্তানি বহুমুখীকরণের সঙ্গে যুক্ত করতে পারলে সম্পর্কের মূল্য বাড়বে। শুধু নির্মাণ সম্পন্ন হওয়া সাফল্য নয়, সেই নির্মাণ দেশীয় উৎপাদনশীলতা কতটা বাড়াল, সেটিই মূল পরীক্ষা।
এখানে ‘বিকল্প’ মানে ভারতকে সরিয়ে জাপানকে বসানো কিংবা চীনের পরিবর্তে ইউরোপ বেছে নেওয়া নয়। বিকল্প মানে কোনো বাজার, অর্থদাতা, প্রযুক্তি বা সরবরাহকারী অনুপস্থিত হলে দেশ যেন অচল না হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে একইভাবে রাজনৈতিক অনুমোদন পাওয়ার সংকীর্ণ আকাঙ্ক্ষা থেকে বের করা জরুরি। রপ্তানি বাজার, উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও দায়িত্বশীল বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদি কর্মসূচি প্রয়োজন। শ্রম অধিকার ও সুশাসনের প্রশ্নকে কেবল বাইরের চাপ হিসেবে দেখলে নিজেদের প্রতিষ্ঠান উন্নয়নের সুযোগ নষ্ট হয়। কারও সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গভীর করার অর্থ অন্য রাষ্ট্রের বিরুদ্ধে কৌশলগত অবস্থান গ্রহণ করা নয়।
এই তিন সম্পর্ককে টেকসই করার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো তাদের বাইরেও বাংলাদেশের সক্ষম অংশীদার বাড়ানো। এখানে ‘বিকল্প’ মানে ভারতকে সরিয়ে জাপানকে বসানো কিংবা চীনের পরিবর্তে ইউরোপ বেছে নেওয়া নয়। বিকল্প মানে কোনো বাজার, অর্থদাতা, প্রযুক্তি বা সরবরাহকারী অনুপস্থিত হলে দেশ যেন অচল না হয়। দর-কষাকষির শক্তি আসে সম্পর্কের সংখ্যা থেকে যতটা, তার চেয়ে বেশি আসে কার্যকর বিকল্পের উপস্থিতি থেকে। বন্ধ দরজার সামনে বিনয়ের প্রয়োজন হয়, একাধিক খোলা দরজা সিদ্ধান্তের স্বাধীনতা বাড়ায়।
জাপান এই সম্ভাবনার একটি বাস্তব উদাহরণ। জাইকার ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’–এর উদ্যোগে অবকাঠামো, বিনিয়োগের পরিবেশ ও সংযোগকে একসঙ্গে বিবেচনা করা হয়েছে। বাংলাদেশের শিক্ষা হলো, বন্দরের সঙ্গে শিল্পাঞ্চল, দক্ষ জনশক্তি ও দেশীয় সরবরাহকারীর যোগসূত্র তৈরি করতে হবে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে উৎপাদনপ্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণেও একই ধরনের অংশীদারত্ব অনুসন্ধান করা যায়। অর্থায়নের পাশাপাশি উৎপাদনের জ্ঞান অর্জিত হলে সহযোগিতা দীর্ঘস্থায়ী জাতীয় সম্পদে পরিণত হয়।
ইউরোপের বাজারের পাশাপাশি নিকটবর্তী উৎপাদন ও সরবরাহব্যবস্থায় যুক্ত হওয়ার সুযোগ রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ায়। এই অঞ্চলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে শ্রমিক পাঠানো ও আনুষ্ঠানিক সফরের সীমা ছাড়িয়ে উৎপাদন, বাণিজ্য ও জ্ঞানভিত্তিক সহযোগিতায় বিস্তৃত করতে হবে।
উৎপাদন–সক্ষমতার সঙ্গে বাজারে প্রবেশের নিশ্চয়তাও প্রয়োজন। তাই ইউরোপীয় ইউনিয়নকে এই মানচিত্রে প্রান্তিক ভাবার সুযোগ নেই। ইউরোপীয় কমিশন-সমর্থিত জিএসপি হাবের হিসাবে ২০২৪ সালে বাংলাদেশের রপ্তানির ৪৬ দশমিক ১ শতাংশ গেছে ইইউর বাজারে। অর্থাৎ তিন শক্তিকেন্দ্রের বাইরে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যতের একটি বিশাল অংশ ইতিমধ্যে রয়েছে। ইউরোপের সঙ্গে সম্পর্কের কেন্দ্রে থাকা উচিত বাজারসুবিধা, পণ্যের মান, শ্রম অধিকার ও পরিবেশসম্মত উৎপাদন।
ইউরোপের বাজারের পাশাপাশি নিকটবর্তী উৎপাদন ও সরবরাহব্যবস্থায় যুক্ত হওয়ার সুযোগ রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ায়। এই অঞ্চলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে শ্রমিক পাঠানো ও আনুষ্ঠানিক সফরের সীমা ছাড়িয়ে উৎপাদন, বাণিজ্য ও জ্ঞানভিত্তিক সহযোগিতায় বিস্তৃত করতে হবে। তবে আসিয়ানকে অভিন্ন স্বার্থের একক পক্ষ ধরে এগোলে সম্ভাবনার চেয়ে সীমাবদ্ধতাই বেশি দৃশ্যমান হবে। প্রয়োজন প্রতিটি দেশের সক্ষমতা ও বাংলাদেশের চাহিদার ভিত্তিতে সুনির্দিষ্ট কর্মসূচি: সিঙ্গাপুরের সঙ্গে বন্দরদক্ষতা, বিনিয়োগ ব্যবস্থাপনা ও বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি; মালয়েশিয়ার সঙ্গে দক্ষ কর্মসংস্থান ও শ্রমিক সুরক্ষা; ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামের সঙ্গে উৎপাদনব্যবস্থায় সংযুক্তি, খাদ্যপ্রক্রিয়াজাতকরণ ও বাজার সম্প্রসারণ। ডিজিটাল সেবা ও বিশ্ববিদ্যালয় সহযোগিতা এসব সম্পর্ককে দীর্ঘমেয়াদি ভিত্তি দিতে পারে। ভিয়েতনামের অভিজ্ঞতা পর্যালোচনায় বিদেশি বিনিয়োগের পরিমাণের পাশাপাশি স্থানীয় সরবরাহকারীদের অংশগ্রহণ ও প্রযুক্তি শেখার সুযোগও বিচার করা প্রয়োজন।
উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কেও একই কৌশলগত গভীরতা প্রয়োজন। শ্রমিক পাঠানো ও জ্বালানি কেনার পাশাপাশি খাদ্যপ্রক্রিয়াজাতকরণ, নবায়নযোগ্য জ্বালানি এবং উৎপাদনমুখী বিনিয়োগে পারস্পরিক স্বার্থ গড়ে তুলতে হবে। তবে অর্থনৈতিক সহযোগিতার বিস্তার তখনই অর্থবহ হবে, যখন অভিবাসী শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপত্তা ও আইনি সুরক্ষা দ্বিপক্ষীয় আলোচনার কেন্দ্রীয় বিষয়ে পরিণত হবে। যাঁদের শ্রম এই সম্পর্কের অন্যতম ভিত্তি, তাঁদের অধিকারকে কূটনীতির প্রান্তে রেখে সম্পর্কের গভীরতা দাবি করা যায় না।
সাফল্য মাপতে হবে সফর বা সমঝোতা স্মারকের সংখ্যা দিয়ে নয়, বাস্তব বিনিয়োগ, রপ্তানি, দক্ষতা এবং নির্ভরতা হ্রাস দিয়ে। অঞ্চলভিত্তিক বড় ঘোষণার অপেক্ষা না করে আগ্রহী অংশীদারদের সঙ্গে ছোট কিন্তু বাস্তবায়নযোগ্য উদ্যোগ দিয়ে শুরু করা যায়।
আফ্রিকা ও লাতিন আমেরিকাকেও দূরের ভূগোল ভাবা কৌশলগতভাবে যথার্থ নয়। তবে বিশাল অঞ্চলকে একসঙ্গে ‘সম্ভাবনাময় বাজার’ ঘোষণা করা বিশ্লেষণের বিকল্প হতে পারে না। কয়েকটি দেশ বেছে ওষুধ, হালকা প্রকৌশল, কৃষিপ্রযুক্তি, শিক্ষা ও ডিজিটাল সেবার চাহিদা যাচাই করা দরকার। একই সঙ্গে দেখতে হবে অর্থ প্রদানের ঝুঁকি, পরিবহন ব্যয় এবং স্থানীয় বিধিবিধান। নতুন বাজারে প্রবেশের জন্য রাজনৈতিক সৌহার্দ্যের পাশাপাশি বাণিজ্যিক তথ্য, ঋণসুরক্ষা এবং নির্ভরযোগ্য স্থানীয় অংশীদার প্রয়োজন।
তবে অংশীদারের তালিকা বাড়লেই নির্ভরতার ঝুঁকি কমে না। একটি ঋণদাতার বদলে পাঁচটি ঋণদাতা পেলেও অকার্যকর প্রকল্প দেশের সক্ষমতা বাড়ায় না। তাই প্রতিটি বড় সহযোগিতার আগে পাঁচটি প্রশ্নের উত্তর প্রয়োজন—ব্যয় ও পরিবেশগত প্রভাব বিবেচনায় প্রকৃত অর্থনৈতিক লাভ কত, নির্ভরতা কতটা বাড়বে, প্রযুক্তি ও দক্ষতা পাওয়া যাবে কি না, সংকটে বিকল্প আছে কি না এবং সিদ্ধান্তটি কতটা স্বচ্ছ। বন্দরের বাণিজ্যিক ব্যবহার, পরিচালনার অধিকার ও সামরিক প্রবেশাধিকার আলাদা বিষয়; প্রতিটির জন্য পৃথক শর্ত দরকার। ডিজিটাল অবকাঠামোয় তথ্যের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিচার করতে হবে। প্রতিরক্ষা সরঞ্জামে উৎসের বৈচিত্র্যের সঙ্গে রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ ও পারস্পরিক সামঞ্জস্যও নিশ্চিত করা জরুরি। অস্পষ্ট প্রতিশ্রুতির বদলে স্পষ্ট চুক্তিই জাতীয় স্বার্থের সীমারেখা নির্ধারণ করে এবং অংশীদারদের উদ্বেগ কমায়।
এই মূল্যায়নের ভিত্তিতে নীতিকে কাজে রূপ দিতে সীমিতসংখ্যক অগ্রাধিকার নিয়ে শুরু করা উচিত। আগামী পাঁচ বছরে কয়েকটি নতুন রপ্তানিবাজার, নির্বাচিত শিল্পে প্রযুক্তি অংশীদার এবং জ্বালানিতে বিকল্প সরবরাহব্যবস্থা গড়ার পরিমাপযোগ্য লক্ষ্য থাকতে পারে। পররাষ্ট্র, বাণিজ্য, অর্থ, জ্বালানি ও নিরাপত্তাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে একই পরিকল্পনায় কাজ করতে হবে। সাফল্য মাপতে হবে সফর বা সমঝোতা স্মারকের সংখ্যা দিয়ে নয়, বাস্তব বিনিয়োগ, রপ্তানি, দক্ষতা এবং নির্ভরতা হ্রাস দিয়ে। অঞ্চলভিত্তিক বড় ঘোষণার অপেক্ষা না করে আগ্রহী অংশীদারদের সঙ্গে ছোট কিন্তু বাস্তবায়নযোগ্য উদ্যোগ দিয়ে শুরু করা যায়।
আগামীর বাংলাদেশের লক্ষ্য তিন শক্তির মাঝখানে নিখুঁত দূরত্বে দাঁড়িয়ে থাকা নয়, এমন সক্ষমতা অর্জন করা, যাতে তাদের প্রত্যেকের সঙ্গে সহযোগিতা সম্ভব হয় এবং প্রয়োজনমতো নিজের সিদ্ধান্তও নেওয়া যায়।
অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি বাংলাদেশের আন্তর্জাতিক প্রভাব বাড়ানোর আরেকটি পথ হলো বিষয়ভিত্তিক জোট। জলবায়ু ক্ষতিপূরণ, অভিবাসীদের অধিকার, শরণার্থীর দায়িত্ব ভাগাভাগি এবং সমুদ্রসম্পদ ব্যবস্থাপনায় অভিন্ন স্বার্থের দেশগুলোকে একত্র করা যায়। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার মামলা একটি তাৎপর্যপূর্ণ উদাহরণ: সীমিত আয়তন বা সামরিক শক্তির রাষ্ট্রও আন্তর্জাতিক আইন ব্যবহার করে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে পারে।
এসব উদ্যোগের স্থায়িত্ব শেষ পর্যন্ত নির্ভর করবে দেশের ভেতরের সক্ষমতার ওপর। বাইরের স্বাধীনতার ভিত তৈরি হয় দেশের ভেতরে। দুর্বল ব্যাংকব্যবস্থা, অস্বচ্ছ ক্রয়প্রক্রিয়া ও অনিশ্চিত নীতি থাকলে বহু অংশীদারও প্রকৃত বিকল্প হয়ে ওঠে না। ঋণ, বাজার ও রাজনৈতিক সমর্থনের জরুরি প্রয়োজন তখন দর-কষাকষির জায়গা সংকুচিত করে। তাই প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা পররাষ্ট্রনীতিরও সম্পদ। আগামীর বাংলাদেশের লক্ষ্য তিন শক্তির মাঝখানে নিখুঁত দূরত্বে দাঁড়িয়ে থাকা নয়, এমন সক্ষমতা অর্জন করা, যাতে তাদের প্রত্যেকের সঙ্গে সহযোগিতা সম্ভব হয় এবং প্রয়োজনমতো নিজের সিদ্ধান্তও নেওয়া যায়। আগামী দিনের প্রশ্ন হওয়া উচিত, কোন সম্পর্ক আমাদের উৎপাদন, জ্ঞান, নিরাপত্তা ও মানুষের মর্যাদা বাড়ায়?
এ কে এম আহসান উল্লাহ: অধ্যাপক, আন্তর্জাতিক নিরাপত্তা ও অভিবাসন বিভাগ, ইউনিভার্সিটি অব ব্রুনেই দারুসসালাম, ব্রুনেই