সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৪ অক্টোবর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

এই দিনে দেশ ছাড়েন এস কে সিনহা, কানাডা থেকে বললেন, ‘আমি ভাসমান’

প্রধান বিচারপতি এস কে সিনহা দেশ ছাড়ার আগমুহূর্তে
ছবি: প্রথম আলো

‘আমি তো রিফিউজি হিসেবেই আছি এখন। কারণ হলো শেখ হাসিনার সরকার আমাকে একটা কনভিকশন (দোষী সাব্যস্ত করা) দিয়েছিল, একটা সাজানো মামলায়। …যার পরিপ্রেক্ষিতে আমি স্ট্যাটাসবিহীন একেবারে ফ্লোটিংম্যান, যাকে বলে ভাসমান লোক হিসেবে আছি।’ বিস্তারিত পড়ুন...

সরকারি চাকরির পরীক্ষা কেন ঢাকাতেই নিতে হবে?

পরীক্ষার হলে বসে তাঁরা যখন শুনলেন যে, পরীক্ষা হবে না, এ সময় তাঁদের মধ্যে ক্ষোভ জন্মানোটা খুব স্বাভাবিক।

চাকরিপ্রার্থী পরীক্ষার হলে বসেছেন। ওএমআর ফরম পূরণ করতে শুরু করেছেন। এর মধ্যে শুনলেন, ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষা স্থগিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারি দিতে ঢাকায় আসেন প্রায় সোয়া তিন লাখ প্রার্থী। বিস্তারিত পড়ুন...

এ-প্রাসাদ থেকে ও-প্রাসাদ— দফায় দফায় সরিয়ে নেওয়া হচ্ছে সৌদি যুবরাজকে

ফ্রান্সের প্যারিসে এলিসি প্রাসাদে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অংশ নিতে পৌঁছান সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। ২৪ আগস্ট ২০২৬ তারিখে তোলা ছবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে চরম নিরাপত্তার ঝুঁকিতে পড়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পরিস্থিতি বিবেচনায় ৪১ বছর বয়সী এই যুবরাজকে কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে বাংকার-সুবিধাসম্পন্ন বিভিন্ন রাজপ্রাসাদে দফায় দফায় সরিয়ে নেওয়া হচ্ছে। বিস্তারিত পড়ুন...

প্রত্যাশা মেটাতে ব্যর্থ স্পিনাররা, সুযোগ কাজে লাগাতে না পারার হতাশা নাজমুলের

বাংলাদেশকে জিততে দিল না আফগানিস্তান, হতাশ করেছেন মিরাজরা

বাংলাদেশ ম্যাচ হারেনি। তবে আফগানিস্তানের বিপক্ষে এই ড্র নিশ্চিতভাবেই আক্ষেপে পোড়াবে নাজমুল হোসেনের দলকে। আবুধাবি টেস্টের শেষ দিনে খেলা হয়েছে ৯২ ওভার-বাকি ৭ উইকেট নিয়ে প্রতিপক্ষকে অলআউট করার জন্য যেটি যথেষ্ট ছিল। বিস্তারিত পড়ুন...

সালমান খানকে দেখতে কত টাকার টিকিট কিনেছিলেন চাঁদনী, কী ঘটেছিল সেদিন

বিভিন্ন সময় সাক্ষাৎকারে বলতে হয় প্রিয় তারকার কথা। সেভাবেই উঠে আসে সালমান খানের কথা। শৈশব থেকেই এই নায়কের ছবি দরজায় কিংবা পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখতেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। কারণ, সালমানই তাঁর প্রিয় নায়ক। সেই অভিজ্ঞতা শুনে অনেকেই মনে করতেন, বানিয়ে বলছেন। যে কারণে প্রিয় নায়কের সঙ্গে ছবি পোস্ট করলেন এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী। বিস্তারিত পড়ুন...