
সরকার আগামী রোববার থেকে হামের জরুরি টিকাদান কার্যক্রম শুরু করছে বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রথমে বেশি আক্রান্ত উপজেলাগুলোতে দেওয়া হবে। এই টিকা পেলেও বিশেষ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত শিশু-কিশোরেরা এই টিকা নিতে পারবেন বলেও জানান মন্ত্রী। টিকা সংগ্রহ ও বিতরণের আন্তর্জাতিক উদ্যোগ গ্যাভির কাছে ২১ দশমিক ৯ মিলিয়ন হামের টিকার মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।