
আইবিএর ৫৮তম সমাবর্তনে সাবেক অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, 'সীমিত ক্ষমতা' ও 'রাজনৈতিক ম্যান্ডেটের' অভাবে তাদের সরকার গুরুত্বপূর্ণ কাজ করতে পারেনি। দায়িত্বকালে অর্থনীতি গভীর সংকটে ছিল, প্রথমে 'রিপেয়ার' ও পরে 'রিফর্ম' করতে হয়েছে। ব্যাংক খাত, বৈদেশিক মুদ্রার রিজার্ভে অস্থিরতা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের নৈতিক নেতৃত্ব ও সততার গুরুত্ব তুলে ধরেন। ৩৬৫ জন শিক্ষার্থী এ সমাবর্তনে ডিগ্রি পান।