আকিজ ভেঞ্চার গ্রুপের জ্বালানি প্রতিষ্ঠান ‘অ্যারিয়াল’ উন্মোচন করেছে আধুনিক বৈদ্যুতিক স্পোর্টস এসইউভি ‘ফোরথিং ফ্রাইডে’
আকিজ ভেঞ্চার গ্রুপের জ্বালানি প্রতিষ্ঠান ‘অ্যারিয়াল’ উন্মোচন করেছে আধুনিক বৈদ্যুতিক স্পোর্টস এসইউভি ‘ফোরথিং ফ্রাইডে’

আকিজ ভেঞ্চারের অ্যারিয়াল নিয়ে এল ‘ফোরথিং ফ্রাইডে’

বাংলাদেশে ডংফেং লিউঝু মোটর কোং লিমিটেডের এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে নিয়োগ পেয়েছে আকিজ ভেঞ্চার গ্রুপের সবুজ মোবিলিটি ও নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান ‘অ্যারিয়াল’।

রাজধানীর একটি হোটেলে গত বুধবার এক জমকালো অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে আধুনিক বৈদ্যুতিক স্পোর্টস এসইউভি ‘ফোরথিং ফ্রাইডে’।

অনুষ্ঠানে ফোরথিংয়ে একটি প্রতিনিধিদলের পাশাপাশি উপস্থিত ছিলেন অ্যারিয়ালের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিলার ও ব্যাংকিং পার্টনার, করপোরেট ফ্লিট গ্রাহক এবং গণমাধ্যমকর্মীরা। ফোরথিং ব্র্যান্ডের পরিচিতি তুলে ধরার পর গাড়িটি উন্মোচন করা হয়। এরপর অতিথিদের সামনে ফোরথিং ফ্রাইডের খুঁটিনাটি ফিচার এবং সারা দেশে অ্যারিয়ালের সার্ভিস নেটওয়ার্ক ও চার্জিং পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, ‘নতুন ডংফেং ফোরথিং ফ্রাইডে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবহনব্যবস্থা নিয়ে আমাদের ভাবনারই প্রতিফলন। এটি এমন একটি আধুনিক স্পোর্টস এসইউভি, যেখানে একসঙ্গে মিলেছে বুদ্ধিদীপ্ত প্রযুক্তি, গতিশীল পারফরম্যান্স এবং ৫-স্টার সেফটি রেটিং।’

আধুনিক ডিজাইন, উন্নত প্রযুক্তি এবং শক্তিশালী নিরাপত্তা মানদণ্ডসম্পন্ন নতুন ডংফেং ফোরথিং ফ্রাইডের অভিষেক বাংলাদেশে টেকসই পরিবহনের ক্ষেত্রে এক সাহসী নতুন অধ্যায়ের সূচনা করল। পরিচ্ছন্ন, স্মার্ট ও নির্ভরযোগ্য যানবাহনের দিকে দেশের ক্রমবর্ধমান আগ্রহই প্রতিফলিত হয়েছে এই গাড়িতে।